
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলেন- শীলমুদ গ্রামের শহিদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম, উজির আলীল ছেলে ইউসুফ, নূর হোসেনের ছেলে মো. সুমন ও মো.শহীদ উল্যার ছেলে মো. জুয়েল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মীরন অর রশীদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানক্ষেতে নামেন আব্দুর রহিম। এ সময় ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরো তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.