
অনলাইন ডেস্ক:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুই যুবক। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নেয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ি-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার গিরিধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লাইসুর রহমান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেলযোগে ওই তিন যুবক পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোয়ালপাড়া নামক এলাকায় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
তিনি আরও বলেন এসময় গুরুতর আহত হন ওই তিন যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অপর ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.