
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (৬ মার্চ) দুপুরে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেন তিনি।
তবে বিরোধীদল এই ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.