
নিউজ ডেস্ক:
মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৪টি এলাকায় প্রবেশ ও বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ৪টি এলাকা হলো- শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। বন্ধ রয়েছে ওই এলাকার অধিকাংশ দোকানপাট।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে শিবচর থানায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা।
তিনি আরো জানান, এসব এলাকার সকলকে আলাদা করে থাকতে বলা হয়েছে। যদি কারো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশকে ফোন করলে পুলিশ বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌঁছে দিবে।
তিনি আরো জানান, জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশফেরত সকলকে বাধ্যতামূলক হোম করোয়ান্টেইনে রাখার জন্য কাজ করছে।
এদিকে জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনও মাঠে নেমেছে। পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। ওই ৪টি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সূত্র: সময়
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.