
অনলাইন ডেস্ক:
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্য থেকে ৩৬৮ জনকে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ বছরে জেলখানার ৩০ বছর পূর্ণ হয়। এর আগে ৩০ বছর সাজা খাটা এক হাজার ৬০০ জনের বেশি কয়েদির একটি তালিকা জেল কর্তৃপক্ষ দিয়েছিলো। কিন্তু গত ৫ থেকে ৭ বছরের মধ্যে কাউকে ছাড়া হয়নি। এর আগে ছাড়া হয়েছিলো। এতোদিনে পুঞ্জীভূত হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে- ধর্ষক ও নৃশংস খুনি যেনো না ছাড়া হয়। এ নির্দেশনা মাথায় রেখে সেগুলো যাচাই-বাছাই করে এখন ৩৬৮ জন কয়েদিতে আনা হয়েছে। তাদের মুক্তির প্রক্রিয়া চলছে।
এর আগে চলতি বছরের মে মাসে লঘুদণ্ডপ্রাপ্ত ১৭০ কারাবন্দীকে মুক্তি দেয় সরকার।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.