
অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘন্টায় রংপুরে ৫ জনসহ বিভাগে মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে একদিনে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে এসব আক্রান্ত শনাক্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় রংপুরের পিসিআর ল্যাবে ১৮৮ টি টি নমুনা পরীক্ষা করে রংপুর সদরে ৩ জন, মিঠাপুকুর উপজেলায় ১ জন,পীরগঞ্জ উপজেলায় ১ জন, কুড়িগ্রামের রৌমারীতে ১ জন এবং পঞ্চগড়ের বোদায় ১ জন।
জানাগেছে, আক্রান্তদের মধ্যে রয়েছে, রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকার ৫৫ বছর বয়সী এক নারী, কারমাইকেল কলেজ এলাকার ৩০ বছর বয়সী এক পুরুষ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছর বয়সী এক নার্স, মিঠাপুকুর উপজেলার ৫ বছর বয়সী এক শিশু, পীরগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী এক যুবক।
এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩০ বছর বয়সী এক পুরুষ, ও পঞ্চগড়ের বোদা উপজেলার ১৯ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
সূত্র: উত্তরবাংলা।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.