
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিহাটের ১ জন করে রয়েছেন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৮৭ জন।
একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩২ জন রোগী। বিভাগে বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩-এ দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৯৬ জন।
শনিবার (২৬ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুন) বিভাগের আট জেলার ১ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ২৭৫ জনের মধ্যে রংপুর জেলার ১৫৫, দিনাজপুরের ৫২, ঠাকুরগাঁওয়ের ২৮, গাইবান্ধার ১৩, লালমনিরহাটের ১২, পঞ্চগড়ের ৬, কুড়িগ্রামের ৫ ও নীলফামারীর ৪ জন। একই সময়ে বিভাগের বুড়িমারী ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৮ জন দেশে ফিরেছেন।
বর্তমানে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে ৭ হাজার ৯৪৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭৬ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৬৭২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৯ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৮৪৯ জন আক্রান্ত ও ৭০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯৬৪ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া নীলফামারী জেলায় ১ হাজার ৭৫৮ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫৭৫ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩৪৩ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯৬৬ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু হয়েছে।
করোনার শুরু থেকে শুক্রবার (২৫ জুন) পর্যন্ত বিভাগে ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৭ জনের।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।ঢাকাপোষ্ট
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.