
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরসহ বিভাগের আট জেলার জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ৬০ হাজার করোনার টিকা আজ রবিবার রংপুরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় করোনার টিকা প্রয়োগ শুরু হবে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী সাংবাদিকদের জানান, ঢাকায় বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
বৈঠকে রংপুর বিভাগের জন্য আপাতত ৬০ হাজার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পর পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী টিকার সংখ্যা বাড়ানো হবে।
এম২৪নিউজ/আখতার