
রংপুর অফিস:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত আরও ৫৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গেল ১২ দিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১৮০ জনের। বিভাগে শনাক্তের হার কমে ২৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।
আজ বুধবার (১৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪, দিনাজপুরের ৪ জন, রংপুরের ৪ ও নীলফামারীর ২ জন করে রয়েছেন।একই সময়ে বিভাগে ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে দিনাজপুরের ১৩১, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ৮৪, পঞ্চগড়ের ৬৫, গাইবান্ধার ৫৮, কুড়িগ্রামে ৫৭, নীলফামারীর ৫৩ ও লালমনিরহাটের ১৯ জন।
নতুন করে মৃত্যু হওয়া ১৪ জন সহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৬ জন, রংপুরের ১৪০, ঠাকুরগাঁওয়ের ১৩১, নীলফামারীর ৪৮, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৫, পঞ্চগড়ের ৩৩ ও গাইবান্ধার ৩৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫১ জন।নতুন শনাক্ত ৫৮৮ জনসহ বিভাগে ৩৪ হাজার ৫২২ জন করোনা রোগী করোনা শনাক্ত হয়েছেন।
এর মধ্যে দিনাজপুর জেলায় ১০ হাজার ৬২৫, রংপুরের ৭ হাজার ৫৩৮, ঠাকুরগাঁওয়ের ৪ হাজার ৮৫৮, গাইবান্ধার ২ হাজার ৮৩৮, নীলফামারীর ২ হাজার ৫৬৬, কুড়িগ্রামের ২ হাজার ৪৫৮, লালমনিরহাটের ১ হাজার ৮৯১ ও পঞ্চগড়ের ১ হাজার ৭৪৮ জন রয়েছেন।করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৮০ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।রংপুর বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। ভারতীয় সীমান্তঘেঁষা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যুও হার।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.