
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫০২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগী ৪৬ হাজার ৯৮৮ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগে পাঁচ দিনে করোনায় আক্রান্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। যা গড়ে প্রতি দিন ১৫ থেকে ১৭ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের সাতজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের তিনজন, পঞ্চগড়ের দুইজন, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।
এ সময়ে বিভাগে ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৩৯ জন, ঠাকুরগাঁওয়ের ৭৪ জন, দিনাজপুরের ৭২ জন, কুড়িগ্রামের ৬৫ জন, পঞ্চগড়ের ৪৭ জন, নীলফামারীর ৪৪ জন, গাইবান্ধার ৪০ জন ও লালমনিরহাটের ২১ জনের করোনা শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ১৮ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৬ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৮২ জন, রংপুরে ২২৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৩, নীলফামারীতে ৭১, পঞ্চগড়ে ৬৩, লালমনিরহাটে ৫৭, কুড়িগ্রামে ৫৬ ও গাইবান্ধায় ৫১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৯৮৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুরে ১৩ হাজার ৫২ জন, রংপুরে ১০ হাজার ৫১০ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩৭৬ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩৫ জন, নীলফামারীর ৩ হাজার ৮৪৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৮৪৮ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৪৮ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৯৭২ জন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৩ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া সীমান্তঘেঁষা জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.