
রংপুর অফিস:
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ভদ্র লেবাসধারী চক্র স্বামী-স্ত্রী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছাঃ আসমানী আক্তার (২৪) ।
তারা নিরিহ মানুষকে ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। এসময় র্যাব প্রতারক দম্পতির টর্চার সেল আবিস্কার করেছে। টর্চার সেল থেকে দুটি চাপাতি ,ইলেকট্রিক শর্কের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুইটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে।
র্যাব-১৩ রংপুর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ গতকাল সোমবার বিকেলে এক প্রেস বার্তায় জানায়, সিপিএসসি, রংপুর অফিসার ইনচার্জ কোতয়ালী, আরপিএমপি, রংপুর কর্তৃক মামলার এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামী গ্রেফতারের অধিযাচন পত্রের ভিত্তিতে জানতে পারে যে, বেশ কিছুদিন যাবত মোঃ শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছাঃ আসমানী আক্তার (২৪) সহ অজ্ঞাত ৪/৫ জন রংপুর মহানগরীর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের সাথে পরিচিত হয়ে তাকে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো।
এছাড়াও হত্যার ভয় দেখিয়ে বলপূর্বক অর্থ আদায়, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন, চুরি এবং ভয়ভীতি প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।গোপন সংবাদের ভিক্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর, অভিযোগটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে জিম্মিকারী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় উক্ত সংবাদ প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির নিজ বাসা হতে মোঃ শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছাঃ আসমানী আক্তার (২৪) আরপিএমপি, রংপুরকে গ্রেফতার করে।
অভিযান চলাকালীন সময়ে র্যাব তার নিজ বাসার ৬ষ্ঠ তলায় একটি টর্চার সেলের সন্ধান পায়। উক্ত সেলে টার্গেট করা ব্যক্তিদের জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এছাড়াও উক্ত সেল থেকে দুটি চাপাতি ,ইলেকট্রিক শর্কের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুইটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার কৃত দম্পতি বিভিন্ন ব্যক্তিদের জিম্মি করে টাকা আদায় এবং নির্যাতনের কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আরপিএমপি কোতয়ালী থানার মামলা মূলে হস্থান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.