
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে এ বিভাগে গত ১০ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান শুক্রবার বিকেলে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩৭৩ জনকে।
এরমধ্যে রংপুরে ১৫৭, গাইবান্ধায় ২০, কুড়িগ্রামে ৬৭, লালমনিরহাটে ৩৫, নীলফামারীতে ৪০, দিনাজপুরে ৩৬, ঠাকুরগাঁওয়ে ১০, ও পঞ্চগড়ে ৮ জন।
রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন জানান, সরকারে নির্দেশনা অনুযায়ী বিদেশফেরত কিংবা দেশের অন্য এলাকা থেকে আসা কোনো অসুস্থ ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে প্রশাসন।
সূত্র: উত্তরবাংলা।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.