
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্ত ২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামবাগ ৩, কেরানীপাড়া ১, তাজহাট ১ , কলেজ রোড ১, সিএস অফিস ১, মেট্রো পুলিশ ২, পার্কের মোড় ১, পুর্বখাসবাগ ১, আদর্শপাড়া ২, নিউ আদর্শপাড়া (চিকিতসক) ১, পাশারীপাড়া ২, লালবাগ ১, কুকরুল ১, ২২ নং ওয়ার্ড (রসিক) ১, মুলাটোল ১, জলকর মোড় ১, ধাপ (চিকিতসক) ১, পীরগাছায় ২, মিঠাপুকুরে ২, বদরগপঞ্জে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া লালমনিরহাট জেলার সদর হাসপাতাল ১০ জন। কুড়িগ্রাম জেলার সদর ১১ জন, উলিপুর ১ জন। গাইবান্ধা জেলার সদর ৪জন, গোবিন্দগঞ্জ ১ জন। ঠাকুরগাঁও জেলার রমেকহা ভর্তি ১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.