
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬৩২ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (১০ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে লালমনিরহাট জেলার ৩ জন, দিনাজুপুরের ২, নীলফামারীর ২ ও ঠাকুরগাঁও জেলার ১ জন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে একদিনে নতুন করে ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১৪২ জন, ঠাকুরগাঁওয়ের ৩৬, রংপুরের ৩১, লালমনিরহাটের ২২, গাইবান্ধার ১৯, নীলফামারীর ১৫, কুড়িগ্রামের ৭ ও পঞ্চগড় জেলার ৬ জন রয়েছে। বিভাগে শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে শনিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭৩ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১ হাজার ৯৬৮ জন শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ২১৮ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১১৫, নীলফামারীর ৪৪, লালমনিরহাটের ৪২, কুড়িগ্রামের ৩২, গাইবান্ধার ২৯ ও পঞ্চগড়ের ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৯ জন।
বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.