
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগের ৭ জেলায় সোমবার (৩১ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিয়ে এই বিভাগে একদিনে করোনা ভাইরাসে নতুন করে বেড়ে ৯৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগের ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুরে ৩২, রংপুরে ২৯, গাইবান্ধায় ১১, লালমনিরহাটে ১১, কুড়িগ্রামে ৫, পঞ্চগড়ে ৫ এবং ঠাকুরগাঁও জেলায় ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৩৯ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত এই বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। এরপরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯১০, মৃত্যু হয়েছে ১৭ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের, পঞ্চগড় জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৫২৪ এবং মৃত্যু বেড়ে হয়েছে ১০ জনের। এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭১ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৭৩ হাজার ৬০৪ জন। একই সময়ে রংপুর বিভাগে ২৯৯ জনসহ মোট ৬৭ হাজার ৯০৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.