
রংপুর অফিস:
রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গতদিনের প্রায় দ্বিগুণ বেড়েছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভারতের কোলঘেঁষা এই বিভাগ।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর হয়নি।করোনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।
বৃহস্পতিবার বিভাগে ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সে দিন শনাক্তের হার ২০ শতাংশ । গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মোঃ জাকিরুল ইসলাম।
তিনি এক প্রেস বার্তায় জানান,গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৬৪, রংপুরের ৩১, নীলফামারীর ২৩, ঠাকুরগাঁওয়ের ১৮, পঞ্চগড়ের ১০, গাইবান্ধার ৮ জনসহ লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ৫ জন করোনা পজিটিভ হয়েছেন।রংপুর বিভাগে করোনা আক্রান্ত ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ৮ রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে। বাকিদের বাড়িতে চিকিৎসা চলছে।গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩ জন সুস্থ হয়ে উঠেছে। একই সময়ে ভারত হতে লালমনিরহাটের বুড়িমারী ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬ জন দেশে ফিরেছেন।
রংপুর বিভাগ করোনার সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হলেও সাধারণ মানুষের মধ্যে নেই কোনো আতঙ্ক। পুরো বিভাগেই সরকার নির্দেশিত বিধিনিষেধের কোনো প্রভাব পড়েনি। এমনকি সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের কোনো তৎপরতাও নেই।বাধ্যতামূলক মাস্ক পরার কথা থাকলেও হাটবাজার, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ সরকারি-বেসরকারি অফিস-আদালত সবখানেই তা উপেক্ষিত। সুরক্ষা নীতি বা স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে সভা-সমাবেশ, উৎসবসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম চলছে ।
স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে কমে এসেছে। তবে বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে তা উদ্বেগজনক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.