
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে এখন পর্যন্ত মোট ১৫৫ জনের করোনা শনাক্ত হলো।
আজ (২মে) শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত করোনার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরের ৫জন, কুড়িগ্রামে ৪ জন ও গাইবান্ধা জেলার একজনসহ মোট ১০ জনের করোনা পজেটিভ এসেছে।
রংপুরের শনাক্তদের মধ্যে নগরীর সাগরপাড়ার এক পুরুষ (৪২), মাস্টারপাড়ার এক পুরুষ (৪৯), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারই বিভাগে চিকিৎসাধীন মাহিগঞ্জের এক পুরুষ (৩৭), সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এক পুরুষ (৩৪) ও কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের এক যুবক (২৪) রয়েছেন।
অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পুরুষ (৩০) ও ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী (৩৭), সদর হলখানা এলাকার এক যুবক (২৮), এক তরুণী (২৯) এবং গাইবান্ধা সদরের এক নারী স্বাস্থ্যকর্মী (৩৪) রয়েছেন। শনাক্তদের মধ্যে কুড়িগ্রাম সদরের দু’জন কুমিল্লা ও সিরাজগঞ্জফেরত বলে জানা গেছে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, নতুন ৫ জনসহ রংপুর জেলায় এখন পর্যন্ত মোট ৫১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন। বাকিদের মধ্যে বেশিরভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। ১৩ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: বাংলাদেশ টাইমস।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.