
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩১ জন সনাক্ত হয়েছেন। এসময় করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১১৪ জন এবং মারা গেলেন ২১৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৭৯ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সনাক্তের মধ্যে দিনাজপুুরে ১৩, গাইবান্ধায় ৬, ঠাকুরগাঁয় ৪, কুড়িগ্রামে ৪, নীলফামারীতে ৩ এবং রংপুরে জেলায় একজন রয়েছে।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১০৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছে ৮০ হাজার ২২৭ জন। একই সময়ে ৯১ জ সহ মোট ৭৫ হাজার ৬২৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.