
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগটির আট জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৩২ জন এবং মারা গেছেন দুইশ জন। এসব জেলা থেকে এ পর্যন্ত নয় হাজার ৬০৯ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার পর্যন্ত রংপুর বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রংপুরে ১৩, কুড়িগ্রামে ৮, গাইবান্ধায় ৫ এবং লালমনিরহাট জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯২জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৬ হাজার ৫৬৭ জন। একই সময়ে এই বিভাগে ১৭৫ জনসহ মোট ৭১ হাজার ২৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.