
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৬৯ জন সহ এ পর্যন্ত মোট ৫ লাখ ৭০ হাজার ৬৯৮ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৬১১ জন পুরুষ এবং ২ লাখ ২৮ হাজার ৮৭ জন নারী।
গত ২৪ ঘন্টায় বিভাগের ৮ জেলার মধ্যে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৮ জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ নিয়ে বিভাগে ১৬ হাজার ৫শ’ ৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১২, গাইবান্ধায় ১০, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁয় ৬, কুড়িগ্রামে ৬, রংপুরে ৫, লালমনিরহাটে ৫ এবং পঞ্চগড় জেলায় ২ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, আজ পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৯২৮ জন আক্রান্ত ও ১১৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ২১১ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫৫৮ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫৪০ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪২৩ জন অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫১ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯৮৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮১০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১০৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৮ হাজার ৩৩ জন। একই সময়ে ১১২ জন সহ মোট ৯৪ হাজার ৬৪৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.