
অনলাইন ডেস্ক:
রাজধানীতে একটি লাইটের গোডাউনে আগুন লেগেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকার মাদরাসা রোডের পাশা টাওয়ারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, কোনাপাড়া এলাকার মাদরাসা রোডের পাশা টাওয়ারে একটি লাইটের গোডাউনে আগুন লাগে। এ খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরো তিন ইউনিট যুক্ত করা হয়। এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি আরো জানান, আগুন লাগার সূত্রপাত এখনো শনাক্ত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.