
অনলাইন ডেস্ক:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সান্তাহার পৌরসভার হবির মোড় এলাকায় বিআইআরএস নামে ঐ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে কারখানা থেকে পাঁচজনের লাশ উদ্ধার ও আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই কারখানার শ্রমিক। ঐ কারখানায় প্লাস্টিকের থালা তৈরি করা হতো। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.