
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত মুসল্লি নিয়ে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা এরইমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু তারই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।
সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বেরর হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না।
দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, এবার হজে স্বাভাবিকভাবে আয়োজন করতে না পারায় সৌদি আরবের রাজস্ব আয়ে বিশাল ভাটা পড়বে।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ জন। মারা গেছেন ১ হাজার ৩০৭ জন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.