সুনামগঞ্জে ২৯ যাত্রী নিয়ে বাস খাদে, উদ্ধার ৫

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৯ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ২৬ থেকে ২৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।