
নিউজ ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাঁতিপাড়ায় নিজ ঘরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের তাঁতিপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত উত্তম চন্দ্র দেবনাথ ওই এলাকার নিবারণ দেবনাথের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে স্ত্রীকে হাত-পা বেঁধে উত্তমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘরের বেড়া ভেঙে অচেতন অবস্থায় উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.