
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের মদিনায় আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।
বুধবার এ ঘটনা ঘটে। রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসিন হোসেন।
তিনি জানান, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। এতে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.