
নিউজ ডেস্ক:
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের সাখাওয়াত হোসেন শিল্পী।
শনিবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত (নৌকা) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ৪ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন (নারিকেল গাছ) ৩১০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী ২৩০ ভোট পান।
এবার হাকিমপুর পৌরসভায় ২১ হাজার ৬৩১ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪৬৮ জন ভোটার ভোট দেন। ৭৬ শতাংশ ভোটার ভোট প্রদান করেন। সূত্র; ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.