
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর হাকিমপুর হিলিতে তেলবাহী লরির নিচে চাপা পড়ে চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকার সুরত আলীর মণ্ডলের ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেলের ব্যবস্থাপক পুরানপুল এলাকার সাব্বির হোসেন (৪০)। জাহিদুর নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রোববার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লড়ি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিলেন। পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
হাকিমপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে বিরামপুর ও হাকিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে খাদের পড়া গাড়িটিসহ মরদেহ দুটিকে উদ্ধার করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.