
হিলি, হাকিমপুর (দিনাজপুর):
হিলিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজেনা বেগম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনের জন্য বিভিন্ন কর্মসুচি বিষয়ে আলোচনা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.