
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে সাজা প্রাপ্ত, জুয়া খেলার অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজার রহমান বড় আলীহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
অন্য দিকে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন ইকবাল হোসেন, মোঃ বাবু মিয়া, মোছাঃ রনি বেগম, মোছাঃ নাসিমা বেগম, আলমগীর কাজী, মামুনুর রশিদ, জাকির হোসেন, মজির আলী, ইকবাল সরকার, জসিম উদ্দিন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে বাড়ি অদুরে একটি আমবাগানে খেলা করছিল শিশুটি। পরে শিশুটির প্রতিবেশী পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে সন্ধার দিকে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত কে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। থানায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও নিয়মিত পুলিশের অভিযানে জুয়া খেলা অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ ১০ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.