
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবী মানুষদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সাইদুল ইসলাম সৈকত, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমীর আমিনুল ইসলামসহ আরো অনেকে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.