
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় হিলিতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন। এবং সকাল ১০ টা থেকে হাকিমপুর উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা চলবে বেলা ১ টা পর্যন্ত। এবছর হিলিতে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.