
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ভাই বোন দুইজন মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সম্পর্কে ভাই ও বোন বলে জানায় পুলিশ।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন সহ দুই ভাই বোন কে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া এলাকার মৃত আকরাম শেখ এর ছেলে মোঃ আতিক বাবু (২০) ও মেয়ে আখি আকতার তৃষা (২২)। মাদকদ্রব্যর এই ব্যবসার সাথে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানা কে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমার দিকনির্দেশনা মোতাবেক ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই অরুপ কুমার ও সঙ্গী ফোর্স মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিচ মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন সহ দুই ভাই বোন কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।এই থানাকে শতভাগ মাদক মুক্ত করতে এ ধরনের অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ নাজমুল হক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.