
হিলি, হাকিমপুর (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে মুল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।
সহকারি পরিচালক বোরহান উদ্দিন বলেন, রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে দাম যেন স্থিতিশীল থাকে ও নায্যমুল্যে যাতে ভোক্তা তার পণ্যটি পায় সেই অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কাজ করছে। তারই অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত সোয়াবিন তেলের ক্ষেত্রে কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট দেখতে পায়। সরকার নির্ধারীত দামে যেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করা হয় সেই নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া মুল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.