
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
৪টি মৌলিক দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরে হিলি স্থলবন্দরে কর্ম বিরতি পালন করেছে কাস্টমসের কর্মকর্তারা। এতে সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে এই বন্দর দিয়ে। বিপাকে পড়েছে বন্দরের আমদানিকারকরা।
রবিবার (২৫ মে) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর এর আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, কাস্টমসের কর্মকর্তাদের কলম বিরতির কারনে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে জিরা, আদাসহ মসলা পণ্যের আমদানি বন্ধ হয়েছে এতে লোকসানের মুখে ব্যবসায়ীরা। কোরবানি ঈদ উপলক্ষে বাজারে মসলা পণ্যের চাহিদা থাকায় আমদানি করছিলেন ব্যবসায়ীরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক হিলি শুল্ক স্টেশনে একাধিক রাজস্ব কর্মকর্তা বলেন, সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলছে। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চলবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.