
স্টাফ রিপোর্টার:
ঢাকার রাজপথে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার ঘটনায় পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচার করতে হবে বলে জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম। তারা সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করে দিতে চেয়েছিলো।
সোমবার (২৮ অক্টোবর) মিঠাপুকুরের বৈরাতী হাটে অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখা।
২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার ও খুনি হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকাসহ সারাদেশে যে খুনের নেশায় মতেছিল তার বিচার ও শান্তি নিশ্চিত করার দাবীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল।
সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সভাপতি হারেছ সর্দার, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,জামায়াত নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলকা থেকে শতশত লোক সমাবেশে যোগদেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.