নিউজ ডেস্ক:
রাজবাড়ীতে বাসচাপায় পাঁচ অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
রোববার বিকেলে সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মোস্তফা, ফরিদপুরের রিফাত ও ঢাকার বাসিন্দা রাশিদা বেগম।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূঁইয়া জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি পৌরশহরে যাচ্ছিল। খানখানাপুর ছোট সেতু এলাকায় পৌঁছালে গ্রিনলাইনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.