
অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মতিন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ মে) রাতে অভিযুক্ত আব্দুল মতিনকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মে) দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মো. বাবুল বেগের ছেলে মো.আব্দুল মতিন (৪০)। এই ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২। মামলার পরিপ্রেক্ষিতে আসামি আব্দুল মতিনকে রবিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.