
অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন (৫০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা দেন সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। ১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। সেদিন থেকেই তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৪ জুন রবিবার ফেনী জেনারেল হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ১৮ জুন রাজধানীর আসগর আলী হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এরপর আইসিইউতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।
মৃত্যুর আগে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানিয়েছেন তার চিকিত্সায় গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ডা. রবিউল হালিম মুন্না।
সূত্র: ইত্তেফাক।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.