
নিউজ ডেস্ক:
প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে মামলা করেছেন দশম শ্রেণির এক ছাত্রীর বাবা। পুলিশ এ মামলায় রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার প্রধান শিক্ষক উপজেলার চন্ডিপুর গ্রামের রাহাত আলীর ছেলে।
বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে তার বিরুদ্ধে মামলাটি করেছেন ওই ছাত্রীর বাবা।
পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রায় আপত্তিকর কথা বার্তা বলতেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি তার বিদ্যালয়ের আয়ার মাধ্যমে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। তার প্রস্তাবে ছাত্রী রাজি না হওয়ায় স্কুল থেকে বহিষ্কার করার হুমকি দেন প্রধান শিক্ষক। নিরুপায় হয়ে বিষয়টি পরিবারকে অবগত করে ওই ছাত্রী।
পরদিন মৌখিকভাবে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের প্রধানকে অবগত করেন ছাত্রীর বাবা। তাদের পরামর্শে বাঘা থানায় লিখিত অভিযোগ করা হয়। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই প্রধান শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাজুবাঘা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল বলেন, যেহেতু ছাত্রীপক্ষ আইনের আশ্রয় নিয়েছে। এর প্রেক্ষিতে পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
ইউএনও শাহিন রেজা বলেন, এ বিষয়ে অনুলিপি কপি তার দফতরে পেয়েছেন। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.