
অনলাইন ডেস্ক:
জামালপুরে নতুন করে দুই জন স্বাস্থ্যকর্মীসহ আরো তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সোমবার (২৭এপ্রিল) পর্যন্ত জামালপুর জেলার ৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মরত মোট ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জামালপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫১জন আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি আরো বলেন, আক্রান্ত ৫১জনের মধ্যে ইসলামপুরের ২নারীর নমুনা সংগ্রহের আগেই মারা যায় এবং ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন মারা যান।
২২এপ্রিল ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অবশিষ্টরা জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.