
অনলাইন ডেস্ক:
চাকরির প্রলোভন দেখিয়ে কুয়াকাটার আবাসিক হোটেলে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ হোটেল মালিক নুর আলম খানকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার এবং হোটেল মালিককে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, ওই তরুণীকে বৃহস্পতিবার বিকেলে রেডিয়েশান হোটেলে নেয়া হয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। বলা হয়- এটাই তার চাকরি। ট্যুরিস্ট পুলিশ গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে।
ওই তরুণী জানান, তার বাড়ি খুলনায়। সাগর নামের এক ব্যক্তি চাকরির কথা বলে তাকে ওই হোটেলে নিয়ে যায়।
মহিপুর থানার এসআই আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.