
অনলাইন ডেস্ক:
রাজশাহীতে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের একটি বাগানে এই ঘটনা ঘটে।
গ্রেফতার তিনজন হলেন- রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং মৃত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)।
রবিবার সকালে এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আটকদের বিরুদ্ধে রাজশাহী শহর থেকে ফুসলিয়ে পূর্বপরিচিত স্বামী পরিত্যক্তা ওই তরুণীকে (২২) গোদাগাড়ীতে নিয়ে এসে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, গণধর্ষণের শিকার ওই তরুণী কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে আটক করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান করে দুইজনকে আটক করে। পরে তিনজনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই তরুণী মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.