
নিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণীর বাসা যাত্রাবাড়ী এলাকায়। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকায় একটি পরিত্যক্ত ভবনে চারজন মিলে তাকে গণধর্ষণ করে।
ওসি আরো জানান, শনিবার থানায় এসে তরুণী চারজনের নামে মামলা করে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.