
অনলাইন ডেস্ক:
ফরিদপুরের সালথায় পর্নো ভিডিও দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে সালথা থানা পুলিশ। উপজেলার গট্টি ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করার পর ধর্ষককে আটক করে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির আঙ্গিনায় একটি পতিত জমিতে যাই। এ সময় আমার মেয়ে আমাকে বাড়িতে দেখতে না পেয়ে সে আমাকে খোঁজাখুঁজি করে। একপর্যায় ওই বখাটে ধর্ষকের সাথে আমার মেয়ে দেখা হয়। তখন ওই বখাটে আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে প্রথমে মুখ চেপে ধরে হুমকি ধমকি দেয়। এরপর তার মোবাইলে থাকা পর্নো ভিডিও দেখিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বিষয়টি জানালে থানায় মামলা করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, ধর্ষণের ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমের পরিবারকে থানায় ডেকে এনে বিস্তারিত জানি। এরপর ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। ভিকটিমকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.