প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২০, ৯:২২ পি.এম
প্রেমিকার মৃত্যুর শোকে কবরের পাশে গিয়ে প্রেমিকের বিষপানে আত্মহত্যা

নিউজ ডেস্ক:
প্রেমিকার মৃত্যুর শোকে ১৩ দিন পর প্রেমিক সোহাগ মলিক (১৮) প্রেমিকার কবরের নিকট গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের পরান মলিকের ছেলে। বুধবার বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মলিকের ছেলে সোহাগ মলিক পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এ প্রেমে বাধসাধে পরিবারের লোকজন। এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে (১০ জানুয়ারি) সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে ।
সুত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.