
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় আবুল বাসার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরমার্টিন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আবুল বাসার ওই এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার চরমার্টিন এলাকার এক কিশোরীর সঙ্গে প্রতিবেশী মো. শিপনের প্রেমের সম্পর্ক ছিলো। এর জেরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিয়ের কথা বলে প্রেমিক শিপন তাকে বাড়ি থেকে ডেকে কৌশলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে বন্ধু আবুল বাসারের সহযোগিতায় শিপন ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় রোববার মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, গ্রেফতার বাসারকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.