
অনলাইন ডেস্ক:
রাজধানীর কাওলায় বয়ফ্রেন্ডকে মোবাইলে লাইভে রেখে দিলশাদ নাহার আঁচল (১৮) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার কাওলায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৬টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে দক্ষিণখান থানার এসআই তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে মেয়েটি আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে মেয়েটি তার ছেলে বন্ধুর মোবাইল ফোনে ভিডিও কল দিয়েছিল।
নিহতের স্বজনরা জানায়, ময়নাতদন্তের পর আঁচলের মরদেহ রাজধানীর উত্তরা ফায়দাবাদ এলাকার গণকবরস্থানে দাফন করা হয়েছে।
আঁচলের মামা কাওছার জানান, সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়তো আঁচল। পরিবারের সঙ্গে নিজেদের ফ্ল্যাটে খিলক্ষেত এলাকার পশ্চিম কাওলায় থাকতো।
তার অভিযোগ, আঁচলের মৃত্যুর আসল কারণ ওই ছেলেটিই জানে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.