
অনলাইন ডেস্ক:
কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পেছনে আম কুড়াতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে ওই উপজেলার ইন্দ্রাবতী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- বুড়িচংয়ের বেড়াজাল গ্রামের আব্দুর রহিম, রামনগরের মো. স্বপন মিয়া, রংপুরের মনিরাম গ্রামের মমতাজ উদ্দিন। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, মঙ্গলবার ভোর রাতে তিনি বাড়ির পেছনে আম কুড়াতে যান। ওই সময় চারজন তাকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ খান জানান, মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা বুধবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আরেক আসামি মো. শরীফকে গ্রেফতারে অভিযান অব্যাহত। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.