
নিউজ ডেস্ক:
মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এর আগে করোনা পরিস্থিতিতে মাসুম মোল্লা উপজেলার শেখপুর বাজারে তার ১০ দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দেন। এরই মধ্যে ঘটল এ ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন জানতে পারেন ১০ টাকা কেজির বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র মজুদ করছেন ডিলার মাসুম মোল্লা। পরে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে বিপুল পরিমাণ চাল মজুদ করা হচ্ছে। রাতেই সেখানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আটক করা হয়।
শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সূত্র: যুগান্তর।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.